রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

রশিদপুর বটতলা থেকে মিয়াবাড়ি পর্যন্ত সড়কটির বেহালদশায় জনগণ চরম ভোগান্তিতে-

জামালপুর প্রতিনিধি,  তাং ১৫ জুলাই ২০২৫ খ্রী. 

জামালপুর পৌর শহরের রশিদপুর বটতলা থেকে মিয়াবাড়ি পর্যন্ত সড়কটিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার বেশীরভাগ জায়গা ভাঙাচোরা এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে প্রতিদিন ভোগান্তিতে থাকে প্রায় ১০হাজার মানুষ।

সড়কটি বর্তমানে জনভোগান্তির প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের অবহেলায় রাস্তার বেহাল দশা, প্রতিনিয়ত জলাবদ্ধতা এবং দুর্ঘটনার আশঙ্কা—সব মিলিয়ে এ পথে চলাচল করা যেন এক দুর্বিষহ অভিজ্ঞতা।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ হাজারের বেশি মানুষ প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করে। শিক্ষার্থী, দোকানি, কৃষক, এমনকি ভারী যানবাহনের চালকরাও এই সড়কে চলাচল করে থাকেন। কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকে পানি। কারণ, রাস্তার দুই পাশে নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন দুরবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং দিনদিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।

একজন পথচারী বলেন, “বৃষ্টি হলে তো রাস্তায় চলাই দায়। পানি, কাদা আর গর্ত—সব মিলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। রিকশা কিংবা বাইকচালকরা প্রায়ই পড়ে গিয়ে আহত হন।”

এলাকাবাসীর দাবী, দ্রুত সড়কটির সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এটা আমাদের প্রতিদিনের পথ। এটা ঠিক না হলে আমাদের সমস্যার আর শেষ নেই।”

এদিকে পৌর কর্তৃপক্ষকে এ ব্যাপারে বারবার জানানো হলেও, এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এখন সময়ের দাবি, দ্রুত সড়কটির সংস্কার এবং একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে জনগণের দুর্ভোগ লাঘব করা।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১