রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

শহীদ রইস উদ্দিনকে মব সৃষ্টির মাধ্যমে হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ-

  • মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি,

জামালপুরের মাদারগঞ্জের সন্তান আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর বীর সৈনিক, ঢাকা মহানগর ইসলামি ছাত্রসেনা সাবেক সভাপতি শহীদ মাওলানা রইস উদ্দিন খোকন কে মিথ্যা অভিযোগে বিচার বর্হিভূত মব সৃষ্টির মাধ্যমে পরিকল্পিত ভাবে হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার আদারভিটা বাজার থেকে বিক্ষোভ মিছিল এর মাধ্যমে  ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।

  • আয়োজনে- মাদারগঞ্জের শাহান শাহ্ তরিকত লাইব্রেরীর পক্ষ থেকে সকল নবী প্রেমিক, আশেকান জাকেরানবৃন্দব। মাওলানা জাকারিয়া আলম এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা মেম্বার,মাফিজুল ইসলাম, নজরুল ইসলাম মেম্বার,রাসেল মিয়া, শাহিন মিয়া, মাওলানা মুহিবুল্লাহ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে শহীদ মাওলানা রইস উদ্দিন খোকন কে মিথ্যা অভিযোগে বিচার বর্হিভূত মব সৃষ্টির মাধ্যমে পরিকল্পিত ভাবে হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান বক্তারা।  উল্লেখ্য যে, গত ২৬ এপ্রিল/২০২৫ ইং তারিখে ঢাকায় সুন্নি সমাবেশে অংশ নেওয়ার পরদিন মব জাস্টির মাধ্যমে এবং পরিকল্পিত ভাবে শহীদ রইচ উদ্দিন কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১