রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

সারা দেশের ন্যায় ঔষধ ব্যবসায়ীদের ৪দফা দাবী আদায়ের লক্ষ্যে বিসিডিএস জামালপুর জেলা শাখার আহ্বানে মানববন্ধন-

নিজস্ব প্রতিবেদকঃ  তাং ২২ মে ২০২৫ খ্রী.

বৃহস্পতিবার (২২ মে/২৫ খ্রী.) সকালে সিটি মেডিকেল এর সম্মুখে স্টেশন রোডস্থ মেইন রোডে সারা দেশের ন্যায় ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, জামালপুর জেলা শাখার আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) জামালপুর জেলা শাখার সভাপতি রমজান আলী রঞ্জু।

মানববন্ধনে ঔষধ ব্যাবসায়ীদের ৪দফা-
১). সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন করা, ২). ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, ৩). মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা ও ৪). ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করার দাবী নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি রমজান আলী রঞ্জু, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সাঈদ, সহ -সভাপতি এবিএম মাকসুদুর রহমান, সহ-সভাপতি শফিউল আলম।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জামালপুর জেলা শাখার কার্যকরী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জনি, শিপন আহমেদ, শাহিদুর রহমান, হামিদ মিয়া ও আরিফুল ইসলাম সহ বিসিডিএস জামালপুর জেলা কমিটির সকল নেতৃবৃন্দ।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, জামালপুর জেলা শাখার আয়োজনে সারা দেশের মতো জামালপুর সদর থানা সহ দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলাতেও একযোগে ঔষধ ব্যাবসায়ীদের ৪দফা দাবী আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১