রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

সিরাজদিখানে অবৈধ বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০২৫

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু দিয়ে জমি ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রসুনিয়া, বাসাইল ও কেয়াইন ইউনিয়নের মোট ৬টি স্পটে এই অভিযান চালান উপজেলা প্রশাসন।

রশুনিয়া ও চরমর্দ্দন মৌজায় ২টি, বেজেরহাটি মৌজায় ২টি এবং ছোট শিকারপুর মৌজায় ২টি স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। এ সময় একটি সাব-ড্রেজার মেশিন ও একটি ড্রেজারের সেলো মেশিন বিকল করে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।

উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী বলেন, “জনস্বার্থে অবৈধ ড্রেজিং ও অননুমোদিতভাবে জমি ভরাট রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ড্রেজার ও পাইপ বিনষ্টের পাশাপাশি যেসব জমির মালিক অনুমতি ছাড়া শ্রেণি পরিবর্তন করছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১