রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

News Headline :
ঢাবিতে অধ্যাপক এমাজ উদ্দীন স্বরণে বিশেষ সম্মাননা পেলেন জামালপুরের কৃতি সন্তান তরুণ গীতিকার-সুরকার জহুরুল ইসলাম জনি- নান্দিনা বাজারে আধুনিক মার্কেট ভবন ও মাছ বাজারের উদ্বোধন, ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা- ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী জামান বাপ্পীর শাস্তির দাবিতে নরুন্দি এলাকাবাসীর মানববন্ধন- জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৫১.১৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা- মাদারগঞ্জে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত- মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার-

সিরাজদিখানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার অফিস উদ্বোধন-

মুন্সিগন্জ প্রতিনিধি | তাং ২৪ অক্টোবর ২০২৫ খ্রী.

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পত্রিকার নতুন অফিস।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫ টায় আনন্দঘন পরিবেশে ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলানা পিএসএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক আশরাফ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, সমাজসেবক মোহাম্মদ ইউনুসসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার সহকারী সম্পাদক শাহিদুল হাসান শাওন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বক্তারা বলেন, দৈনিক মুন্সিগঞ্জের বার্তা স্থানীয় সাংবাদিকতার অগ্রযাত্রায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। জেলার উন্নয়ন, সামাজিক পরিবর্তন এবং জনগণের সত্য তথ্য তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার সহযোগী সম্পাদক মিজান খান, বার্তা সম্পাদক আবু নাসের লিমন, সিনিয়র ও স্টাফ রিপোর্টারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১