রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

News Headline :
জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ – কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক- জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস-  জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার- জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে CHRW জামালপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত-

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জামালপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ-

নিজস্ব প্রতিবেদক | তাং ১৮ আগস্ট ২০২৫ খ্রী.

সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (২২ জুলাই – ২৮ জুলাই) উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য সড়ক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ফৌজদারী মোড় থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পিপিএম-সেবা) সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জাকিয়া সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বছরের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ছিল“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০