রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

News Headline :
জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ – কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক- জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস-  জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার- জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে CHRW জামালপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত-

জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর-

নিজস্ব প্রতিবেদক | ৪ জুন ২০২৬ খ্রী. 

জামালপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাহমিদ হাসান রাফি (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহমিদ হাসান রাফি সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের ইমাম মুফতি জাকারিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড তাপদাহের পর হঠাৎ বৃষ্টি শুরু হলে কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা পুকুরে গোসল করতে নামেন। ওই সময় তাহমিদ হাসান রাফিও তার কয়েকজন বন্ধুর সঙ্গে পানিতে নামেন। তবে তিনি সাঁতার না জানায় একপর্যায়ে সবার অগোচরে পানিতে ডুবে যান।

পরে বন্ধুরা তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের কোয়ার্টারে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০