রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

News Headline :
জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ – কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক- জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস-  জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার- জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে CHRW জামালপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত-

জামালপুরে গণঅভ্যুত্থান দিবসে শহিদ সাফওয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ-

জামালপুর প্রতিনিধি | ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

“জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জামালপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ আয়োজনে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে শহিদ সাফওয়ানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

শহিদ সাফওয়ান আখতার সদ্য ছিলেন রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আক্তারুজ্জামান-এর পুত্র।

পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহিদ সাফওয়ানের মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক৯ হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা), সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার মো. রাজু আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিবসহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০