শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

News Headline :
ঢাকায় মানবাধিকার সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত- মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের সম্পৃক্ততা জরুরি: জামালপুরে এডাব-এর সেমিনার অনুষ্ঠিত- ইবতেদায়ী বৃত্তিতে দারুণ সাফল্য: জামালপুর ইদ্রিসিয়া আলিয়া মাদ্রাসার মুখ উজ্জ্বল, উপজেলা সেরা আদিউর রহমান- জামালপুরে বিশেষ অভিযানে নারীসহ মাদক উদ্ধার, মূল্য প্রায় ১৫ লাখ টাকা- ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী- মেলান্দহ উপজেলার অন্তর্গত ‘দুরমুট মেলার’ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জামালপুর-  জামালপুরের গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি-  জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত: নারী ক্ষমতায়ন ও জলবায়ু সুবিচারের আহ্বান- জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি- রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল-

জামালপুরে ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ, থানায় জিডি-

নিজস্ব প্রতিবেদক | তাং ১০ মার্চ ২০২৬ খ্রী. 

জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে প্রায় ৬০ শতাংশ জমির রোপণকৃত ধানক্ষেত কেটে ফেলে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে একই এলাকার এক যুবকের বিরুদ্ধে।
ভুক্তভোগী পক্ষের দাবি, অভিযুক্ত ব্যক্তি একজন মাদকাসক্ত ও মাদক কারবারির সাথে জড়িত। এ ঘটনায় জমির মালিক জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন (৬৫), পিতা মৃত আলহাজ্ব মোঃ শামসুল হক, গ্রাম শ্রীরামপুর, ডাকঘর শ্রীরামপুর, থানা ও জেলা জামালপুর। তিনি ক্রয় সূত্রে উক্ত জমির মালিক। জানা যায়, তিনি জমিটি স্থানীয় এক হতদরিদ্র কৃষক মোঃ আক্কাস আলী (পিতা: মৃত ছাকের উদ্দিন), গ্রাম শ্রীরামপুর, ডাকঘর শ্রীরামপুর—এর কাছে বর্গা হিসেবে চাষাবাদের জন্য দেন।

অভিযোগ রয়েছে, একই গ্রামের মধ্যপাড়া এলাকার মোঃ রিহাদ (২০), পিতা মোঃ সাইফুল ইসলাম, দীর্ঘদিন ধরে জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি জমিতে রোপণ করা ধানক্ষেত কেটে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ করেন জমির মালিক ও বর্গাদার। স্থানীয়রা দাবি করেন, অভিযুক্ত রিহাদ এলাকায় মাদকাসক্ত এবং মাদক কারবারের সাথেও জড়িত বলে অভিযোগ রয়েছে।

ঘটনা শুনে ভুক্তভোগী আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন এর শ্যালক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলাল উদ্দিন, গ্রাম চর যথার্থপুর, ডাকঘর চর যথার্থপুর, থানা ও জেলা জামালপুর। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি জানান জমি নিয়ে বিরোধের বিষয়টি আগে থেকেই এলাকায় বিদ্যমান ছিল।

ভুক্তভোগী মোফাজ্জল হোসেন জানান, এর আগেও জমি দখলের চেষ্টা ও হুমকির ঘটনায় তিনি জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত মোঃ সাইফুল ইসলাম ও তার ছেলে মোঃ রিহাদসহ ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি তার দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ও স্বাক্ষীদের বাধার মুখে তারা জমি দখলে ব্যর্থ হয়ে ভবিষ্যতে ক্ষতি সাধনের হুমকি দেয়।

জমিটির অবস্থান জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর মৌজায়, বি.আর.এস খতিয়ান নং-২১২ এবং বি.আর.এস দাগ নং-২৬৭ এর অন্তর্ভুক্ত। জমির চৌহদ্দি—উত্তরে মজিবর রহমান, দক্ষিণে আতাহার, পূর্বে সিয়াম এবং পশ্চিমে মোস্তাক।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১