সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

News Headline :
জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ – কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক- জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস-  জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার- জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে CHRW জামালপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত-

জামালপুর সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী এড. শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুনের পথ সভা অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদক | তাং ৫ নভেম্বর ২০২৫ খ্রী.

গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত ২৩৭টি আসনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মীর্জা ফখরুল ইসলাম আলমগীর জামালপুর সদর ৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহঃ সংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির ৪ বারের সাধারণ সম্পাদক এড. শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন এর নাম ঘোষণা করায় জামালপুর সদর আসনের নেতাকর্মীদের মাঝে আনন্দের ঢল নেমে আসে নাম ঘোষণাকে কেন্দ্র করে।

 

৫ নভেম্বর ঢাকা থেকে ফেরার পথে জামালপুর সদরের ৭নং ঘোড়াধাপ ইউনিয়ন অন্তর্গত ঘোড়াধাপ বাজারে প্রথম পথসভা অনুষ্ঠিত হয় সকাল ১০:৩০ মিনিটে। পরে ভারুয়াখালী বাজারে সকল ১১টায়, গোপালপুর বাজারে দুপুর ১২টায়, লাহীড়িকান্দা বাজারে দুপুর ১টায়, নান্দিনা বাজারে দুপুর ২টায়। শরিফপুর বাজারে বিকাল ৩টায় ও জামালপুর পৌরসভার তামালতলা মেড়ে বিকাল ৪টায় পথ সভা শেষে সন্ধ্যায় জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় এসে শেষ হয়।

পথসভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন খান লোটন। জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, আব্দুস সোবহান, সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল, জামালপুর জেলা শাখা ও সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল, ময়মনসিংহ বিভাগ, মাওলানা কাজী মশিউর রহমান, সম্মানিত সদস্য, ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ্ আল মাসুদ, ঘোড়াধাপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ।

পথ সভায় সাতটি স্পটে বিএনপির মনোনীত প্রার্থী এড. শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে হাজারো নেতাকর্মীর ভিড়ের মধ্যে দিয়েই পথসভার কর্মসূচির সমাপ্ত ঘটে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০