রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

News Headline :
জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ – কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক- জামালপুরে জুয়ার আসরে ডিবির অভিযানে ১০ জুয়ারী আটক; তাস ও নগদ টাকা উদ্ধার- জামালপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস-  জামালপুরের বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার- জামালপুর পৌরবাসীর সুখ-দুঃখ নিয়ে CHRW জামালপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক বৈঠক অনুষ্ঠিত-

জুলাই-আগস্টের সকল শহীদদের স্মরণে জামালপুর জেলা বিএনপির আয়োজনে শোকসভা ও শোক র‍্যালি অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদক | তাং ১৮ জুলাই ২০২৫ খ্রী.

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণে জামালপুর জেলা বিএনপির আয়োজনে শোকসভা, দোয়া মাহফিল এবং শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই শুক্রবার বিকেলে জামালপুর জেলা পরিষদ অডিটরিয়ামের প্রাঙ্গণ থেকে এক শোক র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমাল তলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পূর্বে সেখানে সংক্ষিপ্ত শোকসভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম খান সজীব।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা, যার মধ্যে উল্লেখযোগ্যঃ সহ-সভাপতি মো. সফিউর রহমান শফি, মো. লিয়াকত আলী, এডভোকেট মো. ফজলুল হক, যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, ছাত্রদল সভাপতি মো. আতিকুর রহমান সুমিল, জেলা ও শহর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 


শোকসভায় বক্তারা আওয়ামী সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর “নির্মম দমন-পীড়ন ও শহীদদের হত্যার” তীব্র নিন্দা জানান এবং শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০