বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

News Headline :
মাদারগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত- জামালপুর যৌনপল্লীতে ডিবি পুলিশের অভিযান: ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩ – প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় থাকার পর উদ্ধার বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর- জামালপুরে পুলিশের বিশেষ অভিযান: ১১০ বোতল ভারতীয় মদ, মোটরসাইকেল উদ্ধার; ইয়াবাসহ আটক ২- জামালপুরে রেলওয়ে পুলিশের অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে ২ জন গ্রেপ্তার- জামালপুর সদরে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল- জামালপুরে কলেজ পুকুরে গোসলে নেমে ডুবে মৃত্যু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর- মেলান্দহে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৪ – কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ৮নং ওয়ার্ডে মানবাধিকারভিত্তিক নাগরিক বৈঠক-

মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে হাজারো মানুষের মানববন্ধন-

সারিয়াকান্দি-মাদারগঞ্জ সংযোগে সেতু নির্মাণের জোর দাবি দুই পাড়ের মানুষের |

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি  | তাং ৯ মে ২০২৬ খ্রি.

জামালপুরের মাদারগঞ্জে বগুড়ার সারিয়াকান্দির সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় উপজেলার বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে “সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদারগঞ্জ ও সারিয়াকান্দি উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক ভোটারসহ লাখো মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হচ্ছে এ নদীপথে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ। একটি সেতু নির্মিত হলে দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিপণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে এবং সামগ্রিকভাবে উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ নৌপথের ওপর নির্ভরশীল থাকায় প্রতিনিয়ত যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী পারাপারে ঝুঁকি বেড়ে যায়। তাই দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান তারা।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, বেলাল হোসেন, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুখলেস, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার বিএসসি, ব্যবসায়ী আব্দুর রহিম সোনা মোল্লা, মাফিজুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


মানববন্ধন শেষে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন আয়োজকরা।

স্থানীয়দের আশা, দীর্ঘদিনের এ জনদাবি বাস্তবায়িত হলে বদলে যাবে মাদারগঞ্জ-সারিয়াকান্দি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক চিত্র।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০