বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে দোস্ত এইডের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন-

নিজস্ব প্রতিবেদক, তাং ৮ জুলাই ২০২৫ খ্রী.

বর্ণাঢ্য আয়োজনে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো দোস্ত এইডের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান।

মঙ্গলবার (৮ জুলাই) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।

 

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, UNIW-এর কাউন্সিল মেম্বার আবু বকর মাহমুদ নিয়াজ এবং ড. মোকতার আলাশরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, আন্তর্জাতিক অতিথি উবাইদে চানাকজি, আদিল ইরানগুনালি, মুহাম্মদ হুসাইন আকটা, হালিত ইসাগলু, মাহফুজ নাফিজ কাদিনান, মুসাব কাদিনান, হাদিয়েত ওগুজহান, IIFSO-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক জেলা প্রধান ফারুক হোসেন, সূর্য তোরণ নির্বাহী পরিচালক খোরশেদ আলম সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।

 

প্রধান বক্তা দোস্ত এইডের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম চৌধুরী তার বক্তব্যে বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সন্তানদের প্রস্তুত করতে হবে। এজন্যই আমরা এই শিক্ষাবৃত্তি প্রকল্প চালু করেছি যাতে এতিম ও প্রান্তিক শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারে।”

তিনি জানান, সারাদেশে উল্লেখযোগ্য সংখ্যক এতিম শিক্ষার্থীকে নিয়মিত মাসিক বৃত্তি প্রদান করা হয় এবং প্রতিটি অনুষ্ঠানে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেওয়া হয়।

আন্তর্জাতিক অতিথিদের প্রশংসা:
IIFSO-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “দোস্ত এইড শুধু সহায়তা নয়, ভালোবাসা, সম্মান ও আত্মবিশ্বাসও বিলিয়ে দেয়। এমন কার্যক্রম তরুণদের আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নেয়।”

UNIW-এর কাউন্সিল মেম্বার আদিল ইরানুগালি বলেন,
“দোস্ত এইডের স্বচ্ছতা ও পেশাদারিত্ব আন্তর্জাতিক মহলে প্রশংসিত। এর কার্যক্রমকে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আরও বিস্তৃত করা সম্ভব।”

 

প্রশাসনের অভিমত:
জেলা প্রশাসক হাসিনা বেগম দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “জামালপুরের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে দোস্ত এইড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেকসই উন্নয়ন প্রকল্পে ধারাবাহিকতা রক্ষা জরুরি।”

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন,
“আন্তর্জাতিক প্রতিনিধিদের নিয়মিত উপস্থিতি দোস্ত এইডের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ।”

 

শিক্ষাবৃত্তি বিতরণ:
অনুষ্ঠানে ১৫৩ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৯,১৮,০০০ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

সংস্থার প্রেক্ষাপট:
২০১৮ সালে প্রতিষ্ঠিত দোস্ত এইড বর্তমানে এসডিজির বিভিন্ন লক্ষ্য পূরণে কাজ করছে। তারা দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, গৃহনির্মাণ, শিক্ষা সহায়তা ও মানবিক সেবামূলক অসংখ্য প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য অবদান রেখেছে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১