বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজে পলিথিন বিরোধী স্টুডেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | তাং ৫ নভেম্বর ২০২৫ খ্রী.

জামালপুরের শরিফপুরে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ স্টুডেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের (এসপিকে) আয়োজনে, জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান এম. এইচ. মজনু মোল্লা। প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা’র জামালপুর জেলা সভাপতি মাহবুবুর রহমান মহাব্বত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল মোঃ রশিদুল ইসলাম খান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পলিথিনের ক্ষতিকর প্রভাব ও বিকল্প ব্যবহারের উপায় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন এসপিকে’র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।

ক্যাম্পেইনে এসপিকে ইউথ গ্রুপের সদস্যসহ প্রতিষ্ঠানের প্রায় ৬৫ জন শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থীসহ, অংশগ্রহণ করে।

পলিথিনমুক্ত পরিবেশ গঠনে শিক্ষার্থীদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় ক্যাম্পেইনে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১