বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারি ২০২৬ খ্রী.
ইসলামপুর উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইসলামপুর, জামালপুর।
অভিযানকালে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়। পরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিনজনকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।