বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় জামালপুর জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত-

জামালপুর প্রতিনিধি | ২২ জুলাই ২০২৫ খ্রী.

রাজধানীর উত্তরা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হলে ২৫ জন শিক্ষার্থীসহ অন্তত ৩১ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। দুর্ঘটনায় আহত হন আরও অনেকে। এই শোকাবহ ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় দেওয়াপাড়া টেনিস ক্লাবমোড় সংলগ্ন সৃটার কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজীব খানের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

তিনি বলেন,“এভাবে অগণিত তাজা প্রাণের ঝরে যাওয়া আমাদের জাতীয় শোকের দিন হিসেবে বিবেচিত হওয়া উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা জাসাস সভাপতি রিজভি আল জামালী রঞ্জু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, জেলা কৃষকদলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহীন মাসুদ মাস্টার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার, সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সমীল, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।


মাহফিল শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে হালকা তবারুক বিতরণ করা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১