বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানির বিরোধিতায় ৬০০ কিলোমিটার পদযাত্রায় টনিকে স্বাগত-

নিজস্ব প্রতিবেদক | তাং ২৭ জানুয়ারি ২০২৬ খ্রী.

নদীতে প্রাণের কান্না: বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক উষ্ণায়ন, নদী অবনতি ও জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন পরিকল্পনার বিরুদ্ধে এক ব্যতিক্রমী প্রতিবাদী অভিযাত্রা শুরু করেছেন পরিব্রাজক মাসফিকুল হাসান টনি।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তবর্তী চর ইটালুকান্দা থেকে ভোলা জেলার চরফ্যাশনের চর কুকরি-মুকরি পর্যন্ত ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনা নদীপথ ধরে প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ এই ক্রস-কান্ট্রি হাইকিং শুধুই হাঁটা নয়—এটি নদী, প্রকৃতি ও মানুষের পক্ষে এক জোরালো প্রতিবাদ।

উল্লেখ্য, গত শনিবার (২৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর ইটালুকান্দায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অভিযাত্রার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা ও সংহতি জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংহতি ও অংশগ্রহণমূলক উদ্যোগের প্রতিনিধিরা।

এ অভিযানে পরিব্রাজক মাসফিকুল হাসান টনির সঙ্গে সংহতি প্রকাশ করে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের অভিযাত্রীরাও। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বাংলাদেশ, ভারত ও নেপালে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পায়ে হেঁটে এভারেস্ট জয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল এবং সাহসী সাঁতারু শাহনাজ। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্য সচিব শরীফ জামিল, এভারেস্ট বিজয়ী ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি ইকরামুল হাসান শাকিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী, ধরা জামালপুরের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান মহব্বত, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান এবং পর্যটনভিত্তিক গণমাধ্যম বাংলাদেশ ট্যুরিজম নিউজ এজেন্সি-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী এমদাদুল হক মিলন, ব্রহ্মপুত্র ভাঙনরোধ ও সুরক্ষা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন মহির, পরিবেশকর্মী মো. শফিকুল ইসলামসহ আরও অনেকে।

প্রকৃতি, নদী ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তাঁদের এই অংশগ্রহণ বলে জানান আয়োজকরা। আয়োজক ও অভিযানের লক্ষ্য পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব’–এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অভিযানের শিরোনাম— ‘নদীতে প্রাণের কান্না: বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও’।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাবে বাংলাদেশের নদী-ব্যবস্থা ও অববাহিকার জনজীবন আজ চরম সংকটে। একদিকে নদ-নদী রক্ষায় কার্যকর উদ্যোগের অভাব, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের মূল কারক জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে প্রাধান্য দেওয়া জাতীয় পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোই এই পদযাত্রার মূল লক্ষ্য। 

জামালপুরে স্বাগত জানাতে এরই অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের ফুটানী বাজারে যমুনা তীরবর্তী এলাকায় পরিব্রাজক মাসফিকুল হাসান টনি পৌঁছালে তাঁকে শুভেচ্ছা ও সংহতি জানান বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।

উপস্থিত ছিলেন—
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ এনামুল হক, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব–এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং পর্যটনভিত্তিক গণমাধ্যম বাংলাদেশ ট্যুরিজম নিউজ এজেন্সি–এর নির্বাহী সম্পাদক সাংবাদিক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান, জামালপুর প্রেস ক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, পল্লী কণ্ঠ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক দেশের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার শাহ আলী বাচ্চু।

এছাড়াও উপস্থিত ছিলেন—
গণমাধ্যম কর্মী মো. সেলিম উদ্দিন (স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা), স্বর্ণপদকপ্রাপ্ত সংগঠক বিবি হাওয়া (সভাপতি, মহিলা কৃষি সমিতি), উন্নত চুলা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা ব্যক্তিত্ব মো. সামিউল ইসলাম (নির্বাহী পরিচালক, মুক্ত জীবন সংস্থা), জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী শিক্ষার্থী ও সংগঠক তৌসিফ আহমেদ তন্ময়, মমতা, ইউথ গ্রুপ, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে খাদিমুল আলম সুহাস। এ ছাড়াও দেওয়ানগঞ্জের প্রত্যন্ত এলাকার এলাকাবাসী ও মুরুব্বিয়ানরা।

এসময় নদী ও মানুষের গল্প সবার মাঝে পরিব্রাজক মাসফিকুল হাসান টনি তাঁর বিগত তিন দিনের পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, গত তিন দিনে তিনি মোট ৮৫ দশমিক ২৯ কিলোমিটার পথ অতিক্রম করেছেন, যার মধ্যে তৃতীয় দিন একাই হেঁটেছেন ৩৩ দশমিক ০২ কিলোমিটার। কুয়াশাচ্ছন্ন ভোরে মোল্লার চর থেকে যাত্রা শুরু করে ব্রহ্মপুত্রের শান্ত রূপের আড়ালে লুকিয়ে থাকা নদীভাঙন ও ভূমিক্ষয়ের করুণ চিত্র প্রত্যক্ষ করেন তিনি। পথে দেখা হওয়া জেলেরা জানান, নদীতে আগের মতো মাছ নেই; নদীর পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে থমকে যাচ্ছে মানুষের জীবনযাত্রাও।

ভুল পথ, আতিথেয়তা ও সংহতি যাত্রাপথে শুকিয়ে যাওয়া শাখা নদী চিনতে না পেরে কিছুটা পথ ভুল করলেও স্থানীয়দের সহযোগিতায় পুনরায় সঠিক পথে ফেরেন তিনি। ‘চিথলিয়া দিগড়’ এলাকা পেরিয়ে ভুট্টার ক্ষেত ও বালুচর মাড়িয়ে পৌঁছান আমখাঁ খেয়া ঘাটে। মৌলভীর চর হয়ে জিগাবাড়ি বাজারে বিরতি নেন। সন্ন্যাসীর চরে—পুরাতন ব্রহ্মপুত্রের উৎসমুখ এলাকায়—নদী খনন কাজ চললেও নৌকার অভাবে প্রায় এক কিলোমিটার বালুচর পায়ে হেঁটে পাড়ি দিতে হয় তাঁকে।

যাত্রার এক পর্যায়ে ‘ধরা’ জামালপুর শাখার সমন্বয়ক এনামুল হকসহ একদল পরিবেশকর্মী তাঁর সঙ্গে সংহতি প্রকাশ করে কিছুটা পথ হেঁটে চলেন। পরিব্রাজকের ভাষায়, “এই মানুষের ভালোবাসা আর সমর্থনই দীর্ঘ পথের ক্লান্তি দূর করার সবচেয়ে বড় শক্তি।”

পথচলা চলমান-
বরখাল এলাকা পেরিয়ে দিনশেষে তিনি পৌঁছান ফুটানী বাজার ঘাটে। যমুনার পাড়ঘেঁষা গ্রামের নিস্তব্ধতা আর নিজের পায়ের শব্দকে সঙ্গী করে দিনের যাত্রা শেষ হলেও, নদীকে জানা ও মানুষকে বোঝার এই পদযাত্রা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

 

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১