বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৪ কেজি গাঁজা উদ্ধার: নারী ব্যবসায়ী গ্রেফতার-

জামালপুর প্রতিনিধি | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে মোছাঃ সুজেদা (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মেলান্দহ উপজেলার ফুলকোচার রায়ের বাকাই গ্রামের বাসিন্দা এবং বেলাল মিয়ার স্ত্রী।

মঙ্গলবার (২২ জুলাই) ভোর রাত ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ এহসানুল হক আবির এর নেতৃত্বে নারী কনস্টেবল খাদিজা খাতুনের সহায়তায় রায়ের বাকাই এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চারটি সাদা প্লাস্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ২৮টি প্যাকেটে সর্বমোট ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ২২ লক্ষ ২০ হাজার টাকা।

অভিযান শেষে ডিবি পুলিশের এসআই মোঃ এহসানুল হক বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সূচির ১৯(গ)/৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীর স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব বলেন, “মাদকবিরোধী অভিযানে আমাদের টিম নিয়মিত তৎপর রয়েছে। এই ধরনের অভিযান আমাদের মাদকবিরোধী লড়াইয়ে বড় অর্জন।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। এই অভিযান আমাদের মাদকমুক্ত জামালপুর গড়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

তিনি আরও জানান, জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১