বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা-

নিজস্ব প্রতিবেদক | তাং ২১ জানুয়ারি ২০২৬ খ্রী.

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো।

প্রার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই তারা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় নামবেন। তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে প্রচার শুরু হয়ে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রচারণা চালানো যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে।

প্রতিটি আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন-

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ)ঃ বিএনপি: এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামী: মুহাম্মদ নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. আব্দুর রউফ তালুকদার, জাতীয় পার্টি: এ কে এম ফজলুল হক।

জামালপুর-২ (ইসলামপুর)ঃবিএনপি: এ.ই. সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামী: মো. ছামিউল হক ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ: সুলতান মাহমুদ সিরাজী, স্বতন্ত্র: অর্ণব ওয়ারেস খান।

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ)ঃ
বিএনপি: মো. মোস্তাফিজুর রহমান বাবুল, জামায়াতে ইসলামী: মো. মজিবুর রহমান আজাদী, জাতীয় পার্টি: মীর সামসুল আলম লিপটন, গণসংহতি আন্দোলন: ফিদেল নঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, গণঅধিকার পরিষদ: লিটন মিয়া, স্বতন্ত্র: ফারজানা ফরিদ, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, শিবলুল বারী রাজু।

জামালপুর-৪ (সরিষাবাড়ী)ঃ বিএনপি: মো. ফরিদুল কবীর তালুকদার, জামায়াতে ইসলামী: মোহাম্মদ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. আলী আকবর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি): মো. মাহবুব জামান জুয়েল, গণঅধিকার পরিষদ: মো. ইকবাল হোসেন, নাগরিক ঐক্য: মো. কবির হাসান।

জামালপুর-৫ (সদর)ঃ বিএনপি: শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামায়াতে ইসলামী: মুহাম্মদ আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশ: সৈয়দ ইউনুছ আহাম্মদ, সিপিবি: শেখ মো. আক্কাস আলী, বাংলাদেশ কংগ্রেস: আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জাতীয় পার্টি (জেপি): মো. বাবর আলী খান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি): মো. আমির উদ্দিন, গণঅধিকার পরিষদ: জাকির হোসেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১