বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে ফুলবাড়িয়া দড়িপাড়ায় বাড়িতে চুরি, নগদ টাকা কাপড়চোপড় স্বর্ণালংকারসহ মালামাল উধাও-

নিজস্ব প্রতিবেদক | তাং ১১ অক্টোবর ২০২৫ খ্রী.

জামালপুর সদর উপজেলার ফুলবাড়ীয়া দড়িপাড়া এলাকায় ব্যাঙ মিয়ার তিনতলা বিল্ডিং সংলগ্ন একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের দরজার হেজবল ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়চোপড়সহ প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে পালিয়েছে।

ভুক্তভোগী মোছাঃ কাজল রেখা (৫০), স্বামী মোঃ আঃ মোতালেব জামালপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি জানান, প্রতিদিনের মতো শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনি ও তার স্বামী দড়িপাড়া বাইপাস মোড় বিএডিসি গেইট সংলগ্ন স্থানে সবজির দোকান পরিচালনা করছিলেন।

প্রতিদিনের ন্যায় আজ রাত ০৯:০০ ঘটিকার সময়ে দোকান বন্ধ করে বাড়ি ফিরে দেখেন, ঘরের মেইন দরজার তালা ও হেজবল ভাঙা অবস্থায় পড়ে আছে। ঘরে ঢুকে দেখেন, জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, আলমিরা ভাঙা, ড্রয়ারে রাখা নগদ ১ (এক) লাখ টাকা, ১ ভরি ওজনের স্বর্ণের গলার একটি চেইন, ১ ভরি ওজনের স্বর্ণের কানের একজোড়া ঝুমকা, ৪ আনা করে ৮ আনা ওজনের স্বর্ণের ২টি আংটি, ৪ আনা করে ৮ আনা ওজনের স্বর্ণের কানের ২টি পাশা সহ মোট ৩ ভরি ওজনের স্বর্ণের অলংকার যার বর্তমান বাজার মূল্য অনুমান প্রায় ৬,০০,০০০/- (মূল্য প্রায় ৬ লাখ টাকা) এবং খাটের বিছানার নিচে রাখা আরও ২৫ হাজার টাকা ও বিভিন্ন মূল্যবান কাপড়চোপড় চুরি হয়ে গেছে।

ভুক্তভোগীর ধারণা, বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে কোনো একসময় অজ্ঞাত চোর বা চোরের দল চুরির ঘটনা ঘটিয়েছে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলেও ততক্ষণে চোরপালিয়ে যায়।

 

ঘটনা জানার পর কাজল রেখা আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জামালপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১