বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে মহান মে দিবস-

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস উদযাপিত হয়েছে।

১লা মে (বৃহস্পতিবার) ২০২৫ খ্রীস্টাব্দ আন্তর্জাতিক শ্রমিক দিবস। জামালপুরে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের সংগঠনের ব্যানারে মিছিলসহকারে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বেলা ১০ টা৩০ মিনিটে সমবেত হতে থাকে। বেলা ১১টার সময় সকল শ্রমিক সংগঠন মিলে এক বর্ণাঢ্য রেলি বের হয়। জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে জামালপুর জেলা বি এনপির দলীয় কার্যালয়ের (শফির মিয়ার বাজার সংলগ্ন) সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

উক্ত রেলীতে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেস আলী মামুন সহ ,শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শাহীন, জামালপুর সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হারুন,শহর শ্রমিক দলের যুঘ্ন আহবায়ক ও শ্রমিক ইউনিয়নএর সদস্য সুজন শেখ, ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ লাল মিয়া, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ, মাইক্রো বাস মালিক সমিতির সভাপতি মোসা, সাধারণ সম্পাদক নেসার উদ্দিন নিশা, শহর বি এনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ সহ সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ মিছিলের সামনে অবস্থান ছিল। এদিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা শ্রমিক ইউনিয়ন, জেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন কতৃক লাঠি বারি খেলা প্রদর্শতিত হয়। খেলা শেষে আলোচনা সভায় জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বি এনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, বক্তব্য রাখেন শহর শ্রমিক দলের সদস্যসচীব জাহিদ হাসান জনি সহ জেলা ও শহরের অনেকে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১