বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে বিশ্ব পর্যটন দিবসে প্লাস্টিকমুক্তির উদ্যোগ-

চাইল্ড সিটিতে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

জামালপুর প্রতিনিধি │ ২৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.

“টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) জামালপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উন্নয়ন সংঘের পর্যটন কেন্দ্র চাইল্ড সিটিতে প্লাস্টিক ও পলিথিন অপসারণ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ। সমন্বয়ের দায়িত্বে ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এসময় উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ধান শালিক সংগঠনের সভাপতি শামীম আহমেদসহ উন্নয়ন সংঘের অর্ধশতাধিক কর্মী ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

প্রায় আট একর জায়গাজুড়ে ছড়িয়ে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে অপসারণ করা হয়। অভিযানের পূর্বে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ বলেন, “পর্যটন শিল্পকে সমৃদ্ধ ও আকর্ষণীয় করতে হলে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। প্লাস্টিক ও পলিথিন শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্যঝুঁকিরও কারণ। তাই আমাদের চিন্তা ও চেতনায় এগুলোর ব্যবহার বর্জনে দৃঢ় হতে হবে।”



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১