বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা

0-0x0-1-0-{}-0-0#

নিজস্ব প্রতিবেদক | তাং ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রী. 

জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিটি মেডিকেল হল ও আলম মেডিকেল হলে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টায় শহরের স্টেশন রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সাথে ছিলেন জেলা ব্যাটলিয়ন (আনসার) সদস্যরা।

এ সময় শহরের বিভিন্ন বাজারে কিছু ফার্মেসি ও বস্ত্রালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ওষুধের মুল্য তুলে ফেলে বিক্রয়ের অভিযোগে মেসার্স আলম মেডিকেল হলকে ৩হাজার ও ইন্ডিয়ান পণ্যে ২নাম্বার খুশকি নাশক শ্যাম্পুর বোতল বিক্রি এবং বিভিন্ন মেয়াদোত্তির্ণ মুখের ক্রীম প্রদর্শনের অপরাধের জন্য সিটি মেডিকেল হলের সিটি এক্সক্লুসিভকে ৫হাজার টাকা মোট ৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা। ভোক্তা অধিকার আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়, বাজারের মুল্য পরিস্থিতি যাচাই করা হয় ও সাধারন ব্যাবসায়িদেরকে আইন মেনে এবং যৌক্তিক দামে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি নিজেই ক্রেতা হয়ে শ্যাম্পু ক্রয় করেছিলাম। শ্যাম্পুটি ২ নাম্বার মনে হয়েছে তাই জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১