বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে মহাসড়কই এখন মাদকপথ; ১৭ লাখ টাকার ইয়াবাসহ ১ নারী মাদক কারবারি আটক-

নিজস্ব প্রতিবেদক|তাং ১৬ নভেম্বর ২০২৫ খ্রী.

জামালপুর–ঢাকা মহাসড়ক যেন দিনদিন মাদক চোরাকারবারিদের নিরাপদ রুটে পরিণত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ-এর নেতৃত্বে একটি চৌকস টিম দিগপাইত উপশহর এলাকায় অভিযান চালায়। ঢাকা–জামালপুর রুটে চলাচলকারী মোহনা এক্সপ্রেস বাসে তল্লাশি করে আটক করা হয় কুখ্যাত এক নারী মাদক কারবারি মোছাঃ সালেহা বেগম (৫৫)-কে।

তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার ডান পায়ের সাথে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩,৪০০ পিস এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

আটক সালেহার পরিচয়— স্বামী: মৃত আব্দুস সামাদ
মা: উমেছা বেগম, ঠিকানা: মুসলিমাবাদ, জামালপুর পৌরসভা।

ডিএনসি সূত্র বলছে, সালেহা বেগম জামালপুরের বড় ইয়াবা চোরাচালান সিন্ডিকেটের অন্যতম মূল হোতা। এর আগেও জেলা পুলিশ তার মেয়ে ও মেয়ের জামাইকে ২২,০০০ পিস ইয়াবাসহ আটক করেছিল।

একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন— “এই রুটে নিয়মিত বড় চালান আসে। আজ যে পরিমাণ ধরা পড়েছে, এটা বড় চক্রের মাত্র সামান্য অংশ।”

স্থানীয়দের ক্ষোভ—
মহাসড়কজুড়ে বিভিন্ন বাহিনীর নিয়মিত পাহারা থাকা সত্ত্বেও এত বড় চালান কীভাবে সহজে চলাচল করছে ? কারা দিচ্ছে এই ‘সেফ প্যাসেজ’ ?
এই প্রশ্নের উত্তরই এখন তদন্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আটক সালেহার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে কোর্টে পাঠানো হয়। তবে স্থানীয়দের দাবি— “বহনকারী ধরলে কিছু হবে না, পেছনের গডফাদারদের মুখোশ খুললেই আসল কাজ শুরু হবে।”



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১