বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে মাংস বিক্রেতাদের সাথে মুক্ত আলোচনা ও আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান-

নিজস্ব প্রতিবেদক │ ১৬ অক্টোবর ২০২৫,

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন, কেন্দুয়া ইউনিয়ন ও পৌরসভার শেখের ভিটা ও বোর্ডঘর এলাকায় অবস্থিত মাংস প্রক্রিয়াজাতকারী ও বিক্রেতাদের সাথে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনায় জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনা শেষে উপজেলা প্রাণিসম্পদ অফিসার উপস্থিত মাংস ব্যবসায়ীদের মধ্যে “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১” এবং বিধিমালা ২০২১ অনুযায়ী করণীয় ও বর্জনীয় বিষয়াবলি সংবলিত একটি নোটিশ বিতরণ করেন।

নোটিশে বলা হয়, পশু অবশ্যই সরকার অনুমোদিত কসাইখানায় জবাই করতে হবে এবং জবাইয়ের আগে ও পরে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। মাংস বিক্রির স্থান পরিচ্ছন্ন ও মাছিমুক্ত রাখতে হবে। কসাই ও বিক্রেতার লাইসেন্স ও স্বাস্থ্য সনদ থাকা আবশ্যক।

এছাড়া, বাড়ি, রাস্তা বা অননুমোদিত স্থানে পশু জবাই, অসুস্থ বা মৃত পশু জবাই এবং নষ্ট বা দুর্গন্ধযুক্ত মাংস বিক্রয় কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার জানান, “আইন অনুযায়ী নিরাপদ মাংস উৎপাদন ও বিক্রয় নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ টিম নিয়মিত অভিযান পরিচালনা করবে।”

নোটিশের মাধ্যমে সকল মাংস প্রক্রিয়াজাতকারী ও বিক্রেতাকে আইন মেনে ব্যবসা পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১