বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে স্কুলছাত্রীকে ইভটিজিং: যুবকের ৬ মাসের কারাদণ্ড-

নিজস্ব প্রতিবেদক | ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে সজল মিয়া (২১) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সজল মিয়া ওই ইউনিয়নের কালিবাড়ি এলাকার শামীম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকী এ রায় প্রদান করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন মিলন, প্রধান শিক্ষক সুমনুর রহমান ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর তিনজন ছাত্রী সজল মিয়ার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরও তিনি একই কায়দায় তাদের হয়রানি চালিয়ে যান। পরে শিক্ষার্থী ও এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়।

রায় ঘোষণার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকী বলেন, “বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানাবে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহুল আমিন মিলন বলেন, “শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য প্রশাসনের সহযোগিতা নিয়েছি। আশা করি ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।”

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১