বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুরে ৫ দফা দাবী মেনে নেওয়ার ১০ ঘণ্টা পর অটোরিক্সা চালকদের ধর্মঘট প্রত্যাহার-

নিজস্ব প্রতিবেদক | তাং ২ নভেম্বর ২০২৫ খ্রী.

জামালপুরে ৫ দফা দাবী মেনে নেওয়ায় ব্যাটারিচালিত অটোরিক্সা চালকরা ১০ ঘণ্টা পর তাদের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন।

রবিবার (২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সাথে এক সভায় দাবীগুলো মেনে নেওয়া হলে চালকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে সকাল ৬টা থেকে ইজিবাইক ও রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পূর্ব ঘোষিত ধর্মঘট কর্মসূচি শুরু হয়।

দুপুরে শহরের গেইটপাড় এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে প্রধান সড়ক অবরোধ ও প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন।

পরে অটোরিক্সা চালকদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক হাছিনা বেগমের সাথে বৈঠক করেন। এক ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম সাংবাদিকদের জানান, অটোরিক্সা চালকদের দাবীগুলো মেনে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর প্রশাসক মৌসুমী খানম, লাইসেন্স ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, ইজিবাইক ও রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষে শাহ ফতেহ উল্লাহ হামেদী, খাইরুল ইসলাম, রুকন মিয়া, মেহের উদ্দিন ও চান মিয়া উপস্থিত ছিলেন।

শাহ ফতেহ উল্লাহ হামেদী বলেন, “দাবী মেনে নেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। আমরা সন্তুষ্ট, এখন থেকে আগের মতোই অটোরিক্সা চলবে।”

পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, “আমরা চাই পৌর শহরের যানজট নিরসনের পাশাপাশি ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিকদের স্বার্থরক্ষাও হোক।”

সভায় সিদ্ধান্ত হয়—
পৌরসভা থেকে লাইসেন্সপ্রাপ্ত অটোরিক্সা শহরের বাইরে যেতে পারবে না এবং বাইরের কোনো অটোরিক্সা শহরে প্রবেশ করতে পারবে না।

প্রতিটি অটোরিক্সার ডান পাশ বেরিয়ার দিয়ে বন্ধ রাখতে হবে, যেন যাত্রী উঠানামা নিরাপদে হয়।

ইজিবাইকের লাইসেন্স ফি ৩ হাজার টাকা ও ছোট অটোরিক্সার ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সব যানবাহন লাল ও সবুজ রঙে চিহ্নিত থাকবে এবং রঙবিহীন কোনো যান চলবে না।

নতুন লাইসেন্স দেওয়া হবে না।

অবৈধ যান চললে ২০ হাজার টাকা জরিমানা করা হবে।

মহাসড়কে অটোরিক্সা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

দাবী মেনে নেওয়ায় বিকেল ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেন অটোরিক্সা মালিক, চালক ও শ্রমিকরা। ফলে প্রায় ১০ ঘণ্টা স্থবির থাকার পর স্বাভাবিক হয় শহরের যানবাহন চলাচল।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১