বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুর সদর-৫ আসনে বিএনপির দলীয় প্রার্থী শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন মনোনীত হওয়ায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত-

নিজস্ব প্রতিবেদক | ৩ নভেম্বর ২০২৫ খ্রী.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩৭টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। ঘোষিত তালিকায় জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির চারবারের সাধারণ সম্পাদক এড. শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন খান লোটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফোয়াদ রেদোয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ্ আল মাসুদ এবং শহর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোশারফ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব।

দোয়া মাহফিলে দলের নেতাকর্মীরা এড. শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুনের সফলতা ও আগামীর নির্বাচনে বিজয় কামনা করে মোনাজাত করেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১