বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জামালপুর হারালো এক উজ্জ্বল নক্ষত্র, ছড়াকার আশরাফুল মান্নানের ইন্তেকাল; সাহিত্যজগত শোকে-

জামালপুর প্রতিনিধি | তাং ১৪ নভেম্বর ২০২৫ খ্রী.

জামালপুর মেলান্দহের বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার, ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ১৯৭১ সালের ব্যাচের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী এবং জামালপুরের সাহিত্য আকাশের উজ্জ্বল নক্ষত্র আশরাফুল মান্নান আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার রাত আটটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরে সাহিত্য মহলসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ছোট-বড় সবার হৃদয় জয় করা এই প্রিয় ছড়াকার দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। তাঁর ছড়া, কবিতা ও সাহিত্যচর্চা পাঠকসমাজকে যেমন মুগ্ধ করেছে, তেমনি অনুপ্রাণিত করেছে নতুন প্রজন্মকে।

ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের ১৯৭১ সালের এসএসসি ব্যাচের একজন গর্বিত ছাত্র হিসেবে আশরাফুল মান্নান তাঁর সৃজনশীলতা, মানবিকতা ও সদাচরণের মাধ্যমে সমাজে রেখে গেছেন স্থায়ী ছাপ। তিনি ছিলেন এলাকার উন্নয়ন ও মানবিক সহযোগিতায় সদা-সক্রিয় একজন নিবেদিত ব্যক্তিত্ব।

পরিবার, সহকর্মী কবি, শিক্ষক, সংস্কৃতি অঙ্গনের কর্মী এবং তাঁর অসংখ্য পাঠক তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সবাই জানিয়েছেন—“তাঁর মতো মানুষ খুব সহজে পাওয়া যায় না।”

স্থানীয় সাহিত্য অঙ্গনের বর্ষীয়ানরা বলেছেন—
“তিনি ছিলেন জামালপুরের সাহিত্যজগতের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর মৃত্যুতে আমরা এক মহান স্রষ্টা, একজন পরোপকারী মানুষ এবং এক মূল্যবান আলোকবর্তিকা হারালাম।”

আজ এই গুণী মানুষের দেহ চিরনিদ্রায় শায়িত হলেও তাঁর সৃষ্টি, তাঁর ছড়া, তাঁর সাহিত্য, তাঁর শিক্ষা এবং তাঁর মানবিকতা চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১