বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারী সমাবেশ-

নিজস্ব প্রতিবেদক | তাং ৫ নভেম্বর ২০২৫ খ্রী.

জেন্ডার স্টেরিওটাইপ ভাঙা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টা ৩০ মিনিটে এসপিকে হলরুমে আয়োজিত এই সমাবেশে সমাজের বিভিন্ন উন্নয়ন দলের নারী সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসপিকে’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক এম এইচ মজনু মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে এম এইচ মজনু মোল্লা বলেন, “সমাজে বিদ্যমান জেন্ডার স্টেরিওটাইপ ও কুসংস্কার ভাঙতে হলে সবাইকে সচেতন হতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা জরুরি।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার জানান, এসপিকে নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সমাবেশ সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

সমাবেশটি সঞ্চালনা করেন এসপিকে’র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। এতে উপস্থিত ছিলেন কেন্দুয়া ইয়াসিন পাড়া, সোনাকাতা মধ্যপাড়া, সোনাকাতা পূর্বপাড়া, সোনাকাতা খালপাড়া ও পারপাড়া উন্নয়ন দলের সদস্যরা। তারা নিজ নিজ এলাকায় নারীর অধিকার ও নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১