বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে জামালপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ-

জামালপুর প্রতিনিধি | তাং ১৭ জুলাই ২০২৫ খ্রী.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার, মিডর্ফোডের ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং দেশে চলমান আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে জামালপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের স্টেশন বাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম খান সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন।

এসময় আরও বক্তব্য রাখেন-
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, মেলান্দহ্ উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম প্রমুখ।

সমাবেশে যুবদল ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে ছিলেন-
যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওছার ও সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ফারুক হোসেন, যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সাবেক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, ছাত্রদলের জেলা সভাপতি আতিকুর রহমান সুমিল।

বক্তারা বলেন, “বর্তমান সরকার দেশে দমন-পীড়নের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করছে। তারেক রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার এবং নিরীহ মানুষের উপর নির্যাতন চলমান রয়েছে।”

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১