বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

নরুন্দিতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও অবকাঠামো উন্নয়নের দাবিতে বিক্ষোভ মানববন্ধন-

নিজস্ব প্রতিবেদক | ২৮ অক্টোবর ২০২৫ খ্রী.

জামালপুরের নরুন্দি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, নতুন প্ল্যাটফর্ম স্থাপন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দাবি না মানলে অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জামালপুরে তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, নরুন্দি রেলস্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্ম স্থাপন, যাত্রীছাউনি সম্প্রসারণ এবং বিশ্রামাগারকে ভিআইপি মানে উন্নীত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এলাকাবাসীর আয়োজনে নরুন্দি স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কিছু সময়ের জন্য থেমে যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপন। বক্তৃতা করেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, নরুন্দি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী মঞ্জুর মোর্শেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজন হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিন প্রমুখ।

এ সময় সমাজসেবক কেরামত আলী, মেম্বার আন্দুল মজিদ, নজরুল ইসলাম, নয়নুজ্জামান রুনু, আকরাম হোসেন, মজিবর রহমান ফারুকসহ নরুন্দি স্কুল অ্যান্ড কলেজ, জিন্নাত মহিলা ডিগ্রি কলেজ, নরুন্দি ফয়িজিয়া মাদ্রাসা, আবিদাতুন মহিলা মাদ্রাসা, আলি আল সাবাহ কওমি মাদ্রাসা ও সৈয়দা নাজিবা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার প্রায় পাঁচ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১