বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

নিখোঁজের ১৭দিন পার হলেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্রী অনিয়া আক্তারের-

মুন্সিগঞ্জ প্রতিনিধি | তাং ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.

মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে নিখোঁজের ১৭দিন পরেও মাদ্রাসার ছাত্রী অনিয়া আক্তারের (১৬) খোঁজ মেলেনি।

সে ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের প্রবাসী আলমগীর শেখের একমাত্র মেয়ে এবং উপজেলার বকুলতলা আল্লাহর দান আদর্শ মহিলা মাদ্রসার সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।

অনিয়া আক্তার পরিবারের মাধ্যমে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে নানির বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ছুটি শেষে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। অনিয়া আক্তারের পরিবারের পরিচিত রিকশা চালক তাকে মাদ্রাসার গেইটে নামিয়ে দেয়। সে মাদ্রাসায় প্রবেশ না করে অজ্ঞাত স্থানে চলে যায়।

নিখোঁজের পরে তাকে না পেয়ে পরিচিত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়া হয়।

সম্ভাব্য সকল যায়গায় খুঁজে না পেয়ে সিরাজদিখান থানায় নিখোঁজের লিখত অভিযোগ দায়ের করে অনিয়া আক্তারের মা মিতু আক্তার।

১৭দিন অতিবাহিত হলেও আনিয়া আক্তারের কোন সন্ধান পাওয়া যায়নি। আনিয়ার পরিবার উৎকন্ঠায় রয়েছেন।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১