বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

বিশ্বসেরার তালিকায় বাংলাদেশ; মোস্তাক আহাম্মেদের 1M6W এখন বিশ্বের এক নম্বর এআই ফ্রেমওয়ার্ক-

নিজস্ব প্রতিবেদক | তাং: ১৯ নভেম্বর ২০২৫ খ্রী.

১৪টিরও বেশি আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ককে পিছনে ফেলে বিজনেস ও কমিউনিকেশন সেক্টরের জন্য উদ্ভাবিত বাংলাদেশি বিশেষজ্ঞ জামালপুরের সন্তান মোস্তাক আহাম্মেদের এআই প্রম্পট ফ্রেমওয়ার্ক ‘AlguruMustak 1M6W’ এখন বিশ্বের শীর্ষে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণে এর বাস্তব প্রয়োগ ইতোমধ্যে কার্যকারিতা প্রমাণ করেছে।

বাংলাদেশি সাফল্যের নতুন দিগন্তঃ

কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক অঙ্গনে এটি এক অভূতপূর্ব অর্জন।বাংলাদেশের AI Strategic Business Coach & Corporate Trainer মোস্তাক আহাম্মেদ উদ্ভাবন করেছেন বিশ্বের এক নম্বর প্রম্পট ইঞ্জিনিয়ারিং কাঠামো “AlguruMustak 1M6W Framework”, যা আন্তর্জাতিক মূল্যায়নে সর্বোচ্চ স্কোর প্রাপ্ত এআই ফ্রেমওয়ার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ChatGPT, Claude, Gemini, Copilot সহ শীর্ষ ১০টিরও বেশি এআই মডেলের উপর পরীক্ষা চালিয়ে 1M6W অর্জন করেছে সর্বোচ্চ ৯.১/১০ স্কোর।
মূল্যায়নের মানদণ্ড ছিল—ফলাফলনির্ভরতা, বাস্তব প্রয়োগ, শেখার সহজতা, স্মরণযোগ্যতা

কী আছে এই ফ্রেমওয়ার্কে?
AlguruMustak 1M6W (Make–What–Who–Whose–Why–When–Where)
এটি একটি সাত-ধাপের প্রম্পট ইঞ্জিনিয়ারিং কাঠামো, যা সহজভাবে মনে রাখার জন্য পরিচিত—
“1 Master 6 Ways”.

ফ্রেমওয়ার্কটির লক্ষ্য:
এআইকে মানুষের মতো চিন্তা ও বিশ্লেষণে সক্ষম করে তোলা, যাতে ব্যবসা, শিক্ষা, সাংবাদিকতা, প্রশাসন—যে কোনো খাতে কম সময়ে, কম খরচে, সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকে প্রয়োগ—ব্যবহারেই প্রমাণ

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের পরিচালকদের জন্য আয়োজিত বিশেষ প্রশিক্ষণে মোস্তাক আহাম্মেদ তার উদ্ভাবিত ফ্রেমওয়ার্কের বাস্তব প্রয়োগ দেখান এবং অন্যান্য ফ্রেমওয়ার্কের তুলনায় কিভাবে এটি অধিক কার্যকর তা উদাহরণসহ উপস্থাপন করেন।

ফ্যাসিলিটেটর মোস্তাক আহাম্মেদ বলেন—
“বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে আমার ফ্রেমওয়ার্কের বাস্তব ব্যবহার প্রমাণ করে এটি কেবল তাত্ত্বিক নয়—এটি বাস্তব কাজেও অত্যন্ত কার্যকর।”

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি—পানি উন্নয়ন বোর্ড,
১০টিরও বেশি কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা,
ফার্মাসিউটিক্যালস, হসপিটাল, রিয়েল এস্টেট, টেক্সটাইল ও গার্মেন্টস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।


অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা:
“1M6W ফ্রেমওয়ার্ক অফিসিয়াল কাজ ও প্রশিক্ষণ কনটেন্টে নতুন গতি এনেছে। শেখা সহজ, ব্যবহার আরও সহজ।”

ACI Limited-এর কর্মকর্তা:
“AiGuruMUSTAK এর ফ্রেমওয়ার্ক আমাদের ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিতে দারুণভাবে কাজে দিচ্ছে।”

হামীম গ্রুপের হেড অব L&D মো: মারুফ বিল্লাহ:
“বিজনেস ও কমিউনিকেশন—উভয় ক্ষেত্রেই AiGuruMUSTAK 1M6W ফ্রেমওয়ার্ক হাই-রেজাল্ট ওরিয়েন্টেড।”

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস-এর অ্যাডমিন কর্মকর্তা:
“অন্য সব ফ্রেমওয়ার্কের তুলনায় AiGuruMUSTAK ফ্রেমওয়ার্ক বেশি কার্যকর।”

একটি শীর্ষ রিয়েল এস্টেট কোম্পানির এইচআর কর্মকর্তা: “মোস্তাক আহমেদের ফ্রেমওয়ার্ক স্বল্প সময়ে এইচআর স্ট্র্যাটেজি তৈরি করতে অসাধারণ সহায়ক হয়েছে।”

একজন কলেজ ছাত্র:
“বিতর্ক প্রতিযোগিতায় জেতাতে এই ফ্রেমওয়ার্ক ভূমিকা রেখেছে।”

বিশ্লেষকদের মতঃ বিশেষজ্ঞরা বলছেন—বাংলাদেশে উদ্ভাবিত 1M6W ফ্রেমওয়ার্ক বিশ্বমানের একটি উদাহরণ।

প্রজেক্ট ম্যানেজমেন্ট, শিক্ষা, মিডিয়া, সরকারি সেবা—সবক্ষেত্রে বিপ্লব ঘটানোর সক্ষমতা রয়েছে এতে।

 

বাংলাদেশি মেধার বিশ্বজয়ঃ

বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণে সফল বাস্তব প্রয়োগ প্রমাণ করে AlguruMustak 1M6W Framework কেবল প্রযুক্তিগত উদ্ভাবন নয়, এটি বাংলাদেশের সক্ষমতা ও সৃজনশীলতার আন্তর্জাতিক স্বীকৃতি।

বাংলাদেশও পারে—
বিশ্বের শীর্ষ এআই ইনোভেশনে নেতৃত্ব দিতে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১