বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা-

নিজস্ব প্রতিবেদকঃ  ২৯ মে ২০২৫ খ্রী.

স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংগঠনসমূহকে সম্পৃক্ত করা জরুরী”

২৯ মে/২৫ বৃহস্পতিবার বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে “স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংগঠনসমূহকে সম্পৃক্ত করণ জরুরী” শীর্ষক এক আলোচনা সভা জামালপুর শহরের ফুলবাড়িয়া, পিটিআই গেট সংলগ্ন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ‘র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ মানবতা ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এমএইচমজনু মোল্লা ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, সমাজ ও রাজনৈতিক নেতা মোঃ আমির উদ্দিন।

 

অনুষ্ঠানে বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব ও এর ব্যবহার কমানোর জন্য বেসরকারি সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, তামাকমুক্ত সমাজ গঠনে সরকারি- বেসরকারি সমন্বয় অপরিহার্য। এ লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে তামাকের কুফল সম্পর্কে শিক্ষাদান এবং আইনের সঠিক বাস্তবায়নে এনজিও ও স্থানীয় সংগঠনগুলোর সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ‘র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।

 

এছাড়াও বক্তব্য রাখেন অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থা-এর নির্বাহী পরিচালক আনিছুর রহমান, বটতলা সিবিও-এর নির্বাহী পরিচালক মোস্তাকিমা, মুক্তজীবন কল্যাণ সংস্থা-এর নির্বাহী পরিচালক মোঃ সামিউল ইসলাম এবং দূর্বার যুব সমাজ উন্নয়ণ সংস্থা-এর নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম।

আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ তামাক নিয়ন্ত্রণে সমন্বিত প্রচেষ্টা, তরুণদের সম্পৃক্ততা এবং সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা তামাকের ব্যবহার হ্রাসে সকল স্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে, যার মধ্যে এ আলোচনা সভা ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১