বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা-

মাদারগঞ্জ প্রতিনিধি | তাং ৮ নভেম্বর ২০২৫ খ্রী.

জামালপুরের মাদারগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে মাদারগঞ্জ উপজেলা বিএনপি। দিবসটি উপলক্ষে শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলান্দহ ও মাদারগঞ্জের জননন্দিত নেতা, জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে বিশাল শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত জাতীয় সংহতির চেতনা আজও আমাদের প্রেরণার উৎস। বিএনপি সেই চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে আছে এবং থাকবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।

তিনি আরও বলেন, “৭ নভেম্বরের চেতনা হচ্ছে জনগণের ঐক্য ও জাতীয় স্বাধীনতা রক্ষার অঙ্গীকার। বর্তমান সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপি জনগণের পাশে রয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন।”

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১