বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

মাদারগঞ্জে ‘তারুণ্যের উৎসব–২০২৫’: শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব বাইসাইকেল, কৃষকদের কৃষি ঋণ বিতরণ-

মাদারগঞ্জ প্রতিনিধি | তাং ২৭ অক্টোবর ২০২৫ খ্রী.

জামালপুরের মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘তারুণ্যের উৎসব–২০২৫’।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপকদের স্কুলগামী সন্তানদের হাতে পরিবেশবান্ধব বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ে উদ্বুদ্ধকরণ ও তরুণদের আর্থিক স্বাক্ষরতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের সন্তানদের উৎসাহ দিতে এই উদ্যোগ তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ও পরিবেশবান্ধব জীবনের পথে এগিয়ে নেবে।

অনুষ্ঠান শেষে ‘গ্রাহকসেবা পক্ষ’ উপলক্ষে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ঋণের চেক হস্তান্তর করা হয়।

দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরিবেশবান্ধব বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১