বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

মাদারগঞ্জে ফসলি জমি থেকে পানি নিষ্কাশনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন-

 

মাদারগঞ্জ উপজেলা (জামালপুর) প্রতিনিধি | তাং ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.

 

মাদারগঞ্জ উপজেলার তারতা পাড়ায় ফসলি জমি থেকে পানি নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রবিবার (২১ সেপ্টেম্বর)  সকালে স্থানীয় শতাধিক কৃষক-জনতা এ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় তারতা পাড়ার বিপুল পরিমাণ আবাদি জমি পানিতে তলিয়ে রয়েছে। এতে সেচের অভাবে ধান, সবজি ও অন্যান্য ফসল করতে পারছেন না কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পানি নিষ্কাশনের জন্য সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও এলাকায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে প্রতি বছরই চাষাবাদ করতে পারছেন না কৃষকরা।


তারা আরও বলেন, অচিরেই যদি পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না করা হয়, তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ সময় কৃষক ও এলাকাবাসী দাবি জানান—ফসলি জমি রক্ষায় দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং স্থায়ী পানি নিষ্কাশন প্রকল্প গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানান।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১