বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

মাদারগঞ্জে বিএনপি নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জুর মোটরসাইকেল শো-ডাউন, কর্মী-সমর্থকদের ঢল-

মাদারগঞ্জ প্রতিনিধি | তাং ২৫ অক্টোবর ২০২৫ খ্রী.

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির জনপ্রিয় নেতা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু দেশে ফেরার পর এক বিশাল মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এই শো-ডাউন মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

দীর্ঘ দুই মাস যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফিরে নিজ এলাকা মাদারগঞ্জে আসেন বিএনপি নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু। জামালপুর শহর থেকে মোটরসাইকেল শো-ডাউনের মাধ্যমে তাঁকে বরণ করে নেন দলীয় নেতাকর্মী, সমর্থক ও তৃণমূলের শত শত যুবক। পুরো পথে লাঞ্জু ভাইয়ের নামে স্লোগানে মুখরিত ছিল এলাকা।

শো-ডাউন শেষে স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ফায়েজুল ইসলাম লাঞ্জু। এসময় তিনি বলেন, “আমার জীবন, আমার রাজনীতি — সবকিছুই মাদারগঞ্জ ও মেলান্দহের সাধারণ মানুষের জন্য। তৃণমূলের কর্মীরাই বিএনপির প্রাণ। তাঁদের ভালোবাসা ও ত্যাগের কারণেই আজও আমি এই মাটিতে ফিরে এসেছি।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারগঞ্জ-মেলান্দহের তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে যেন প্রার্থী মনোনয়ন দেওয়া হয়— আমরা এ দাবি জানাচ্ছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে।”

নেতাকর্মীরা জানান, ফায়েজুল ইসলাম লাঞ্জুর আগমন তাঁদের মাঝে নতুন উদ্দীপনা ও আশা জাগিয়েছে। তাঁকে ঘিরে মাদারগঞ্জে বিএনপির রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১