বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

মাদারগঞ্জে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক সভা-

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, তাং ২৫ মে ২০২৫ খ্রী.

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে  জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকাল ৩ টায়  উপজেলা ভূমি অফিস চত্বরে ফানুস উড়িয়ে ভূমি মেলা শুভ উদ্বোধন করা হয়,  বর্ণাঢ্য র‍্যালী শেষে পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি’র সমাপনী বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা। 

উপজেলা সমাজ সেবা অফিসার ও চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসান আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, বালিজুড়ী ইউনিয়নের সেবা গ্রহিতা মাইদুল ইসলাম সুমন, আদারভিটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা কে এম শহিদুল্লাহ প্রমুখ।

এ সময় উপজেলা আইসিটি অফিসার নূর ইসলাম ও বিআরডিবি অফিসার রহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ,ভূমি অফিসের স্টাফবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১