বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

মাদারগঞ্জে শিক্ষক দিবস-২৫ উপলক্ষে র‍্যালি; অবঃ শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত-

মাদারগঞ্জ প্রতিনিধি | তাং ৫ অক্টোবর ২০২৫ খ্রী.

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা প্রশাসন এর পৃষ্ঠপোষকতায় এম্পাওয়ারিং চিল্ড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্প, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর কারিগরী সহযোগীতায় সেভ দ্য চিলড্রেন আয়োজনে শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি এ শ্লোগানে শিক্ষক দিবস-২৫ উপলক্ষে এক বর্নাঢ্য র‍্যালি, অবঃ শিক্ষকদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৫ অক্টোবর-২৫ রবিবার সকাল ১১টায় এক বর্নাঢ্য র‍্যালি শেষে দুপুরে উপজেলা পরিষদ খরকা হল রুম সভা কক্ষে  অবঃ শিক্ষক সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার নূরুল আমিন এর সভাপতিত্বে ইসিই প্রকল্প মাদারগঞ্জ সমন্বয়কারী আবু জ্জোহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ্ । 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম ও জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান নুরুজ্জামান প্রমুখ।

এ সময়ে এম্পাওয়ারিং চিল্ড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্প, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), কারিগরী সহযোগীতায় সেভ দ্য চিলড্রেন এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং অবঃ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অবঃ শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১