বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

মাদারগঞ্জে সমবায় সমিতির প্রতারণায় ক্ষুব্ধ গ্রাহকদের অবস্থান, উপজেলা পরিষদে অফিস কার্যক্রম বন্ধ-

মাদারগঞ্জ প্রতিনিধি | ১২ নভেম্বর ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতিসহ ২৮টি সমবায় সমিতির গ্রাহকদের জমাকৃত টাকা ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে অবস্থান কর্মসূচি।

বুধবার সকালে “সমবায় সমিতির টাকা উদ্ধার সহায়ক কমিটি”র উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো ভুক্তভোগী উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিতে প্রতারণার শিকার এক গ্রাহককে দেখা যায় হাড়ি, পাতিল, কাঁথা, বালিশ, চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, মরিচসহ রান্নার উপকরণ নিয়ে উপস্থিত হতে। তার ভাষায়, “আমরা ঘর ছেড়ে এসেছি, টাকা না পাওয়া পর্যন্ত এখানেই থাকব। এখন এই চত্বরই আমাদের ঘর।”

অবস্থান কর্মসূচির কারণে উপজেলা পরিষদ এলাকায় সব সরকারি অফিস কার্যক্রম বন্ধ রয়েছে। নিরাপত্তাজনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা অফিসে অবস্থান করতে পারছেন না বলে জানা গেছে।

উদ্ধার সহায়ক কমিটির সভাপতি শিবলুল বারী রাজু চেয়ারম্যান বলেন, “মাদারগঞ্জের ২৮টি সমবায় সমিতির প্রায় ৩৫ হাজার গ্রাহকের সাড়ে সাত শ’ কোটি টাকার আমানত আটকে আছে। প্রশাসনের নজরদারির অভাবেই এই প্রতারণা ঘটেছে। আমরা দাবি করছি, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও পরিচালকদের দ্রুত গ্রেফতার করে গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক।”

এদিকে স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১