বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

মেলান্দহে সাংবাদিক নুরুল হক জঙ্গির লাশ উত্তোলন ;

মৃত্যুর আট মাস পর আদালতের নির্দেশে ব্যবস্থা-

নিজস্ব প্রতিবেদক | তাং ১ সেপ্টেম্বর ২০২৫ খ্রী.

জামালপুরের প্রবীণ সাংবাদিক ও দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন সম্পাদক ও প্রকাশক নুরুল হক জঙ্গির মৃত্যুর আট মাস পর আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের গোবিন্দপুর কাঠপাড়া পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর হোসেন। উত্তোলনের পর পিবিআই’র এসআই মোশারফ হোসেন লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

২০২৪ সালের ২১ ডিসেম্বর রাতে জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় দুটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন নুরুল হক জঙ্গি (৭৫)। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় চলতি বছরের ১৩ মার্চ নিহতের দ্বিতীয় স্ত্রী সাংবাদিক দিলরুবা ইয়াসমিন রুমা জামালপুর আদালতে হত্যা মামলা (সিআর নং ৩৮৪) দায়ের করেন। মামলায় আসামি করা হয় নিহতের প্রথম স্ত্রী খায়রুন্নেছা কাজলী, জামাতা জুলহাস উদ্দিন, দুই মেয়ে জেবুন্নেছা কাকলী ও জিনাতুননেছা কণা এবং পত্রিকার অফিস সহকারী দেলোয়ার হোসেনকে।

আদালতের নির্দেশে মামলার তদন্তভার পিবিআই জামালপুরের ওপর ন্যস্ত হয়। তদন্তের প্রয়োজনে গত ১ জুলাই সংস্থাটি লাশ উত্তোলনের আবেদন করলে আদালত অনুমতি দেন।

পিবিআই জামালপুরের ইন্সপেক্টর মোশারফ হোসেন বলেন, “মামলার প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে আদালতের নির্দেশে মৃতদেহ উত্তোলন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে মর্গে পাঠানো হয়েছে।”

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর হোসেন বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী সাংবাদিক নুরুল হক জঙ্গির লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।”

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১