বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত-

মুন্সীগঞ্জ প্রতিনিধি | ২৬ অক্টোবর ২০২৫ খ্রী.

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার নেতা-কর্মীদের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শেখরনগর ইসলামপুরে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ’র নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম মৃধা।

যৌথ সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া, জেলা সদস্য মো. ফারুক মোল্লা, সিনিয়র সহসভাপতি আশ্রাব হোসেন মিলন, জেলা সদস্য জয়নাল আবেদীন, জেলা আহ্বায়ক সদস্য বাতেন খান শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, শ্রীনগর যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাত শিকদারসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সভায় প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট থেকে বঞ্চিত। এবার ইনশাআল্লাহ একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এখন থেকেই ভোটারদের কাছে যান, তারেক রহমানের ৩১ দফা তুলে ধরুন, জনগণকে ভালোবাসুন—তাহলে তারা ধানের শীষে ভোট দেবে। দল যাকেই মনোনয়ন দেবে, আমি তার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।”



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১