বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলান্দহের চিনিতোলা ফকিরপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে-

মেলান্দহ্ (জামালপুর) প্রতিনিধিঃ তাং ৩০ মে ২০২৫ খ্রী. 

শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলান্দহের চিনিতোলা ফকিরপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) মহান স্বাধীনতার ঘোষক বিএনপি ‘র প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক, সার্কের স্বপ্নদ্রষ্টা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহ্ উপজেলার চিনিতোলা ফকিরপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর শাহাদাৎ বার্ষিকী ‘র এ দোয়া মাহফিলে শহীদ জিয়া ‘র আদর্শ ও জীবনী নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা ছাত্রদলের যুগ্ম – আহ্বায়ক মুহাম্মদ লিখন খন্দকার, দোয়া পরিচালনা করেন- অত্র মসজিদের ইমাম হাফেজ মো: জাকিরুল্লাহ।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং কুলিয়া ইউনিয়ন বিএনপি ‘র সহ- সভাপতি আবু সাঈদ সবুজ, ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল কবীর, ওয়ার্ড কৃষকদলের সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি ফরিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসুল্লিগণ।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১