বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

সিরাজদিখানে নানা অপকর্মের কারনে মাসুম মির্জাকে প্রত্যাখ্যান করল সমাজ-

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি | তাং ২৯ আগষ্ট ২০২৫ খ্রী.

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতারণা, জমি দখল ও নানা অপকর্মের অভিযোগে আলোচিত প্রতারক মাসুম মির্জাকে সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজ শেষে মালপদিয়া বাইতুন নূর জামে মসজিদ (লাল মসজিদ) প্রাঙ্গণে মসজিদের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

মো. শহিদুল ইসলাম বলেন, “মাসুম মির্জা দীর্ঘদিন ধরে সমাজের মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছে সে জাল দলিল তৈরি করে মানুষের জমি দখল করেছে এবং অযথা মামলা–হামলার মাধ্যমে সাধারণ মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট হওয়ায় এবং মুসল্লিদের দাবির প্রেক্ষিতে তাকে আমরা সমাজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।

জানা যায়, মাসুম ও তার চক্র দীর্ঘদিন ধরে জাল- জালিয়াতির মাধ্যমে অন্যের জমি নিজের ও পরিবারের নামে নামজারি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি আর কেউ যেন প্রতারণার শিকার না হয়, সে জন্য এলাকাবাসী সতর্কতামূলক পোস্টারও সাঁটিয়েছে।

স্থানীয়রা জানান, মাসুম মির্জার প্রতারণার শিকার আরও অনেকে আছেন। অনুসন্ধান করলে তার চক্রের বহু অপকর্ম প্রকাশ পাবে।

এ বিষয়ে মাসুম মির্জার বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে কল দিলে তিনি রিসিপ করেননি।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১