বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

সিরাজদিখানে শেষ হল হা-ডু-ডু ফাইনাল খেলা; বিজয়ী তাজপুর যুব সংঘ-.

মুন্সীগঞ্জ প্রতিনিধি | তাং ২ নভেম্বর ২০২৫ খ্রী.

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্ট খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকাল ৪ টায় রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে জৈনসার জন কল্যান সংসদকে পরাজিত ২-০ গেমে তাজপুর যুব সংঘ বিজয়ী হয়।

সিরাজদিখান বন্ধন সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১নং সদস্য ও সিরাজদিখান বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

সিরাজদিখান বন্ধন সমিতির সভাপতি শাহাদাত শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ হোসেন জন্টুর সঞ্চালনায় খেলা উদ্বোধন করেন সিরাজদিখান বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আতাউর রহমান, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল, কেয়াইন ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদ সুজন, যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন জয়, বিশিষ্ট সমাজসেবক ও স্পেন প্রবাসী মোঃ শাহ আলম শেখ, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজি, ইসাপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাজমুল হোসেন, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইয়াসিন সুমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. আব্দুল্লাহ বলেন,হা-ডু-ডু আমাদের জাতীয় খেলা হলেও আস্তে আস্তে এ খেলা বিলপ্তি প্রায়। এ খেলাটি যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খেলাধুলা বেশি হলে মাদক থেকে দূরে থাকবে যুবসমাজ।

 



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১