বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

সিরাজদীখানে বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিলেন শেখ মো. আব্দুল্লাহ-

মুন্সীগঞ্জ প্রতিনিধি | তাং ১৩ নভেম্বর ২০২৫ খ্রী.

মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক কৃষকের জমির ধান বিনা পারিশ্রমিকে কেটে ঘরে তুলেছেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এই ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।পাথরঘাটা গ্রামের কৃষক মো. মোশাররফ খানের প্রায় ৪২ শতাংশ জমির ধান কেটে ঘরে তোলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মো. আলমগীর, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবি মঞ্জু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাঈমসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, “আমরা কৃষিপ্রধান দেশের মানুষ। ধান-চাল আমাদের প্রধান খাদ্য। তাই আসুন সবাই বেশি বেশি আবাদ করি, নিজের কাজ নিজে করি। অফিসের সময়ের আগেও যদি আমরা কৃষিকাজে মনোযোগ দিই, তাহলে দেশ আরও এগিয়ে যাবে। কাজের মধ্যে কোনো লজ্জা নেই; নিজের শ্রমেই আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারি।”

কৃষক মো. মোশাররফ খান বলেন, “বিএনপি ও কৃষক দলের এই মানবিক উদ্যোগ আমাদের মতো কৃষকদের অনুপ্রাণিত করেছে। এমন সহযোগিতা অব্যাহত থাকলে কৃষকরা আরও স্বস্তিতে ফসল ঘরে তুলতে পারবেন।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১