বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

আত্রাইয়ে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন।

আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে শনিবার (১ মার্চ) সকাল ৭টায় উপজেলা মেইন গেইটের সামনে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন করা হয়েছে।

 

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে রমজান মাসে সহজেই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ক্রয় করার সুযোগ দেওয়া হচ্ছে।

 

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন বলেন,”রমজান মাসে মানুষের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। এই মাংস বিক্রয়ের দোকানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষকে যেন ন্যায্য মূল্যে মাংস কিনতে সুবিধা হয়।”

প্রতিকেজি গরুর মাংসের মূল্য ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে যাতে কোনোভাবেই মাংসের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়।

তিনি আরও বলেন,একজন মাংস ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মাংস ক্রয় করতে পারবে। এছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য ২৫০ গ্রাম মাংস কেনার ব্যবস্থা রাখা হয়েছে।আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফা লাভে সিন্ডিকেট গঠন করতে না পারে,সেজন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আত্রাই উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সুধীজনের সহযোগিতায় ন্যায্য মূল্যের দোকান মাসব্যাপী পরিচালনার আয়োজন করা হয়েছে। এছাড়া পুরো রমজান মাসব্যাপী সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানদের নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন এবং উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ তারেক আহমেদ সম্রাট প্রমুখ



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১