বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

News Headline :
রমজানের পবিত্র আবহে জামালপুর শহর বিএনপির ব্যতিক্রমী ইফতার মাহফিল- মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ: স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও গরু লুট- জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর জামালপুর সফর- বানিয়াবাজার খাল দখল ও দূষণ: পরিবেশ বিপর্যয় ও করণীয় নিয়ে এফজিডি অনুষ্ঠিত- জামালপুরে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ওয়ারেছ আলী মামুন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জামালপুরে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত-  দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন’ এর ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত- রমজান সামনে রেখে জামালপুরে ৫০০ পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ- মাদারগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব তোজাম্মেল হক নিহত- 

আত্রাইয়ে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি অমিত কুমার গ্রেপ্তার।

আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি অমিত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার দুপুরের দিকে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত অমিত কুমার উপজেলার বহলা গ্রামের অমির’র ছেলে। তিনি আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি।

 

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত অমিত কুমারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে। মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।



পুরানো খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১